তুরস্কে ফেনেরবাচের ফুটবল বাসে গুলি
ঢাকা: তুরস্কের সুপার লিগে রিজেসপোরে গিয়ে ৫-১ গোলে জয়ের পর ফেরার পথে ফেনেরবাচ দলের টিম বাসের ওপর গুলি চালিয়েছে বন্দুকধারীরা। গুলিবিদ্ধ হয়েছেন ফুটবলারদের বাসের ড্রাইভার। অবশ্য কোনো খেলোয়াড় হতাহত হননি।
শনিবার সুপার লিগের ম্যাচ শেষে ট্রাবোজান বিমানবন্দরে যাওয়ার পথে বন্দুকধারীদের হামলার শিকার হয় ফেনেরবাচ ফুটবল দল। প্রথমে ধারনা করা হয়েছিল কেউ হয়তো বিক্ষুব্ধ হয়ে ঢিল ছুঁড়েছে, কিন্তু শিগগির স্পষ্ট হয় এটি গুলির ঘটনা। এই ঘটনার পরপরই তুরস্কের প্রধানমন্ত্রী ও ফেনেরবাচ টিম ম্যানেজম্যান্ট এই অনাহুত ঘটনার তীব্র নিন্দা জানায়।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








