বোলিংয়ের বৈধতা পেলেন নারিন
ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) কলকাতা নাইট রাইডার্সের হয়ে বোলিং করতে আর কোন বাধা রইল না সুনীল নারিনের। রোববার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাব-কমিটি সন্দেহজনক বোলিং অ্যাকশন থেকে ক্লিনচিট সার্টিফিকেট দিয়েছে উইন্ডিজ স্পিনারকে।
গেল বৃহস্পতিবার আইসিসি নির্দিষ্ট কেন্দ্র চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে সংশোধিত অ্যাকশনের পরীক্ষা দেন নারিন। যেখানে বিভিন্ন অ্যাকশনে বোলিং করেন ক্যারিবিয়ান স্পিনার। সেই সংশোধিত পরীক্ষায় জাভাগাল শ্রীনাথের নেতৃত্বাধীন প্যানেল কোন খুঁত খুজে পাননি। ফলে নারিনকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিয়েছে বিসিসিআই।
এর অর্থ হচ্ছে আগামী ৮ এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএলের প্রথম থেকেই মাঠে খেলতে পারবেন নারিন। যখন টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মুম্বাই ইন্ডিয়ান্সের পরীক্ষা নেবে কলকাতা নাইট রাইডার্স। গেল মৌসুমে নারিনের ধারাবাহিক পারফরম্যান্সে আইপিএলের মুকুট জেতে কেকেআর।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








