News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৬, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১২, ১৮ জানুয়ারি ২০২০

৫৬ মিনিটেই শিরোপা জয় সেরেনার

৫৬ মিনিটেই শিরোপা জয় সেরেনার

ঢাকা: ১৪ বছরের মধ্যে অস্টম বারের মতো মিয়ামি ওপেনের শিরোপা জিতলেন সেরেনা উইলিয়ামস।

শনিবার ১২তম বাছাই কার্লা সুয়ারেজকে হারিয়ে খেতাব জেতেন মার্কিন কৃষ্ণকলি। মাত্র ৫৬ মিনিটে ৬-০, ৬-২ সরাসরি সেটে স্প্যানিশ প্রতিপক্ষকে গুড়িয়ে দেন বিশ্বের শীর্ষ তারকা।

মিয়ামি অ্যারেনায় শনিবারের একপেশে ফাইনালে কখনোই সমস্যায় পড়তে দেখা যায়নি সেরেনাকে। ম্যাচের প্রথম থেকেই প্রতিপক্ষের ওপর চেপে বসেন তিনি। আর দাপুটে জয় তুলে নেন।

জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরেনা বলেন, “কার্লাকে অভিনন্দন। সে এখানে দারুণ দুটি সপ্তাহ কাটিয়েছে। এটা তার শুরু মাত্র। আমি কার্লাকে নিয়ে গর্বিত। আর তাকে এখানে বারবার দেখতে পারাটাও আনন্দের। এই জয় আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়