ওয়ানডে দলে ফেরার লক্ষ্য মুমিনুলের
ঢাকা: বিশ্বকাপে দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। নিজের লক্ষ্যে পৌঁছাতেও ব্যর্থ হয়েছেন তিনি। তবে রোববার থেকে শুরু হতে চলা বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সেই বিফলতা ঝেড়ে আবার জ্বলে উঠতে চান মুমিনুল। ফিরতে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে দলে।
শনিবার ইসলামী ব্যাংক ইস্ট জোনের অধিনায়ক মুমিনুল বলেন,“বিশ্বকাপে নিজের প্রত্যাশা পূরণ করতে পারিনি। সেজন্য পাকিস্তান সিরিজের আগে বিসিএলে ভালো করতে হবে। নিজের সেরা ক্রিকেট খেলেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে ফিরতে চাই। সিরিজের আগে এটা আমার জন্য ভালো একটা সুযোগ।” নিজের দল কেমন হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন,“ভালোই হয়েছে। তামিম ভাই আছেন। জাতীয় লিগে যারা ভালো খেলেছেন তারা অনেকেই আছেন। তাসামুল, রাব্বি, রাহী আছেন। সাথে আলক কাপালি ভাই আছেন। সব মিলে একটা ভালো দল হয়েছে। আশা করছি বিসিএলে ভালো কিছুই হবে।”
ইসলামী ব্যাংক ইস্ট জোন দল: তামিম ইকবাল,মেহেদী হাসান মারুফ, মুমিনুল হক, সাদমান ইসলাম, আলক কাপালি, নাবিল সামাদ, আসিফ আহমেদ, আরাফাত সানী, আবুল হাসান, শরিফুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, লিটন কুমার দাস, জুবায়ের আহমেদ ও তাসিমুল হক।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








