News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৬, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১২, ১৮ জানুয়ারি ২০২০

শিরোপায় চোখ রিয়াদের

শিরোপায় চোখ রিয়াদের

ঢাকা: জীবনে কম উত্থান-পতন দেখেননি মাহমুদউল্লাহ রিয়াদ।

একসময় দলের ‘ভার’হয়ে দাঁড়িয়েছিলেন। চারদিকে অভিযোগ উঠছিল, মুশফিকের সৌজন্যে জাতীয় দলে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অথচ সেখান থেকে ঘুরে দাঁড়িয়েই সাকিব-তামিমদের ছাপিয়ে বিশ্বকাপে দলের ‘নিউক্লিয়াসে’ পরিণত হন তিনি। গেল বিশ্বকাপ নতুন এক রিয়াদকে আবিস্কার করেছে। সেজন্য হাতে পাওয়া সুসময়টাকে আরো প্রলম্বিত করার ইচ্ছা টাইগার ক্রিকেটারের। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ভালো খেলে পাকিস্তান সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করার সাথে সাথে বিসিএলে নিজ দলকে চ্যাম্পিয়ন করানোর দিকে নজর রিয়াদের।

শনিবার দুপুরে মিরপুরে এক সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন,“বিসিএলে আমার দলকে শিরোপা জেতাতে চাই। ভালো খেলতে পারলে অবশ্যই সেটা সম্ভব।”পাকিস্তান সিরিজের জন্য এবারের বিসিএলে ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। সেই টুর্নামেন্ট নিয়ে রিয়াদ বলেন,“আশা করি ভালো একটি টুর্নামেন্ট হবে। পাকিস্তান সিরিজের আগে আমাদের ক্রিকেটারদের জন্য প্রস্তুতির দারুন একটি প্লাটফর্ম।”

নিজের দল নিয়ে রিয়াদের ভাষ্য, “ওয়ালটনকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, বিসিএলে ভালো একটি দল গড়ার জন্য। আমাদের দলে ব্যাটিং, বোলিং ও স্পিনিং অলরাউন্ডার আছে। আশা করছি ভালো করা সম্ভব হবে। যারা সেরা ক্রিকেট খেলবে তারাই ভালো করবে। আসলে সবার ইচ্ছা ভালো পারফর্ম করা।” ওয়ালটন সেন্ট্রাল জোন দল: মাহমুদউল্লাহ রিয়াদ, শামসুর রহমান, আব্দুল মজিদ, রনি তালুকদার, মেহরাব হোসেন, মোশারফ হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদ, মোহাম্মদ শরিফ, শুভাগত হোম, ধীমান ঘোষ, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব ও নাদিফ চৌধুরী।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়