News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪২, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৭:১১, ২১ নভেম্বর ২০২০

অধিনায়কত্বে অনীহা মুশফিকের

অধিনায়কত্বে অনীহা মুশফিকের

ঢাকা: জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। ক্লাবের গন্ডিতেও সেই স্বাদ অচেনা নয় তার জন্য। কিন্তু আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বিসিবি নর্থ জোনের অধিনায়কত্ব করতে অনীহা প্রকাশ করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ইতোমধ্যেই নিজেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শনিবার বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। পাকিস্তান সিরিজের জন্যেই এবারের বিসিএলে ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। সেই টুর্নামেন্টে বিসিবি নর্থ জোনের হয়ে খেলবেন মুশফিক। প্রাথমিকভাবে দলটির অধিনায়কত্ব করার কথা ছিল সাবেক বাংলাদেশ অধিনায়কেরই। কিন্তু দায়িত্ব নেনটি মুশি। এই অবস্থায় জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেনকে অধিনায়কত্ব অর্পন করা হয়।

বিষয়টি নিয়ে বিসিবির পরিচালক আকরাম খান বলেন,“বিসিএলে অধিনায়কত্ব করা থেকে বিশ্রাম চেয়েছে মুশফিক। সে তার দলের কোচকে বলেছে, সাধারণ ক্রিকেটার হিসেবে পারফর্ম করতে চায়। এছাড়া আর কোন কারণ নেই।”অন্য দিকে নতুন দায়িত্বভার পাওয়া নাসির বলেন, “যে কোন খেলায় অধিনায়কত্ব করতে ভালোই লাগে। তবে মুশফিক অধিনায়কত্ব না করলেও তার থেকে সাহায্য নেয়া যাবে। আর বিসিএলে আমাদের দল ভালো হয়েছে। আশা করছি ভালো কিছু করতে পারব। বিসিএলে চ্যাম্পিয়ন হতে চাই।”

বিসিএলের ওয়ানডের খেলা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও ফতুল্লা স্টেডিয়ামে। সিঙ্গেল লিগভিত্তিক এবারের টুর্নামেন্টের সব ম্যাচ দিবা-রাত্রির। পয়েন্ট তালিকার শীর্ষ থাকা দুই দল ফাইনাল খেলবে ১১। বিসিবি নর্থ জোন দল: মুশফিকুর রহিম, নাঈম ইসলাম,জুনায়েদ সিদ্দিকী, নাসির হোসেন, সাব্বির রহমান, মাহমুদুল হাসান, মাইশেকুর রহমান, তাইজুল ইসলাম, মুক্তার আলী, ফরহাদ রেজা, দেলোয়ার হোসেন, আরিফুল হক, সানজামুল ইসলাম ও জহিরুল ইসলাম।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়