News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৬, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১২, ১৮ জানুয়ারি ২০২০

আইপিএলের উদ্বোধনীতে ঋত্বিক

আইপিএলের উদ্বোধনীতে ঋত্বিক

ঢাকা: আগামী ৭ এপ্রিল কলকাতায় অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অস্টম আসরের উদ্বোধনীতে পারফর্ম করবেন বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন, সাইফ আলী খান ও শহীদ কাপুরের মতো তারকারা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব অনুরাগ ঠাকুর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিগ বাজেটের টি-টোয়েন্টি টুর্নামেন্টটির উদ্বোধনীতে ঋত্বিক, সাইফ ও শহীদ ছাড়াও ফারহান আকতার, সংগীত শিল্পী প্রিতম এবং আনুশকা শর্মাও উপস্থিত থাকবেন। এছাড়া এমসিসি স্পিরিট অব দ্য ক্রিকেট প্রতিজ্ঞায় আট দলের অধিনায়ক পর্দা ওঠার মঞ্চে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা নেবেন। দুই ঘণ্টাব্যাপী সেই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ৭ তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। টিকিট পাওয়া যাবে আইপিএলটিটোয়েন্টি.কমে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়