News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০০, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১২, ১৮ জানুয়ারি ২০২০

বাংলাদেশ-পাকিস্তান সফরসূচি চূড়ান্ত

বাংলাদেশ-পাকিস্তান সফরসূচি চূড়ান্ত

ঢাকা: অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সফরসূচি চূড়ান্ত হয়েছে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সূচি ঘোষণা করে।

তিন ম্যাচের ওয়ানডে, দুই টেস্ট ও এক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ মাঠে গড়াবে ১৭ এপ্রিল। ১৭ এপ্রিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। ১৯ ও ২২ এপ্রিল পরের দুটি ওয়ানডেও হবে একই ভেন্যুতে।

২৪ এপ্রিল মিরপুরে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আয়োজিত হবে খুলনায়, ২৮ এপ্রিলে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দু দল আবার ফিরবে ঢাকায়। মিরপুরে হবে সেই ম্যাচটি।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়