বিসিবির মনোযোগ পাকিস্তান-ভারত সিরিজের দিকে
ঢাকা: পাকিস্তান ক্রিকেট দল ঢাকা সফরে আসছে আগামী ১৩ এপ্রিল। পরের মাসেই ভারত ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তাই এই মুহুর্তে আসন্ন পাকিস্তান ও ভারত সিরিজের দিকেই সব মনোযোগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ কথা জানান।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, “আইসিসির সভাপতির পদ থেকে কামাল সাহেবের পদত্যাগের পর মিডিয়াগুলোতে যা দেখছি তাতে পাকিস্তান-ভারত সিরিজ নিয়ে চিন্তায় ছিলাম।”
তিনি বলেন, “আবার ভারতকে নিয়েও অনেক কথা হচ্ছে। এসব নিয়েই চিন্তিত ছিলাম। কাল থেকে কিছুটা শান্তিতে আছি। আইসিসির সকল দেশের সাথেই আমার সম্পর্ক ভালো সকলের সাথেই কালও আমি কথা বলেছি। আসলে কামাল ও শ্রীনিবাসন নিয়ে যা হয়েছে এটা আইসিসির বিষয়। বিষয়টা আইসিসি দেখবে এটা নিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্কের কোনো সমস্যা হবে না।”
এই মুহুর্তে আমাদের সাথে সকল দেশের ভালো সম্পর্ক জানিয়ে বিসিবি সভাপতি বলেন, “এ কয়েক দিন যা হয়েছে তাতে আমি ভিশন চিন্তায় ছিলাম। আসলে বিশ্বকাপে ঐ ম্যাচে যা হয়েছে সেটা তো সারা দুনিয়ার মানুষ দেখেছে। বিশ্ব ক্রিকেট তারকারাও এ বিষয়ে অনেক কথা বলেছে। এটা নিয়ে আর কিছু না করাই ভালো। আসলে ঐ ম্যাচে তো ভারতের কোনো দোষ নেই। কারণ আম্পায়ার ছিলো তো পাকিস্তানের।”
পাকিস্তান বাংলাদেশে আসার জন্য যে শর্ত দিয়েছিলো সেগুলো ছাড়াই তারা সফরে আসছে বলে জনানা তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








