স্ত্রীকে নিয়ে ওমরা করলেন তামিম
ঢাকা: জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ওমরাহ হজ পালন করেছেন।
শুক্রবার ওমরাহ শেষে তামিম তার নিজের ফেসবুকে পবিত্র মক্কায় অবস্থানের একটি ছবি পোস্ট করেন। বিষয়টা নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও তামিম ইকবালের চাচা আকরাম খান।
তামিম তার ছবিটির ক্যাপশনে লেখেন, “আলহামদুলিল্লাহ। পরিবারের সঙ্গে ওমরাহ পালন করলাম। এখানে আসতে পারা সৌভাগ্যের ব্যাপার। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
আকরাম খান বলেন, “বিশ্বকাপ থেকে দেশে ফেরার পর বিসিবি থেকে ছুটি নিয়ে স্ত্রীকে নিয়ে ৩১ মার্চ ওমরা হজ করতে যান তামিম। ওমরাহ হজ পালন শেষে আগামী ৫ এপ্রিল ঢাকায় ফিরবেন তিনি।”
জানা গেছে, দেশে ফিরেই বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএলে) ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে মাঠে নামবে তামিম।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








