ম্যানইউ ছাড়তে চাইছেন না ডি মারিয়া
ঢাকা: ইতোমধ্যেই ফ্রান্স চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) না বলে দিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকতে চান আর্জেন্টাইন উইঙ্গার। তাছাড়া দলের সেরা একাদশে জায়গা পেতে সতীর্থদের সাথে লড়বারও প্রত্যয় ব্যক্ত করেন সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার।
গত মৌসুমেই ব্রিটিশ ফুটবলের ট্রান্সফার রেকর্ড গড়ে ৫৯.৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সান্টিয়াগো বার্নাব্যু ছেড়ে ম্যানইউতে নাম লেখান ডি মারিয়া। কিন্তু এই সময়ে রেড ডেভিলদের হয়ে নজর কাড়তে পারেননি আর্জেন্টাইন সেনসেশন। ফলে ম্যানইউ থিঙ্ক ট্যাঙ্ক ডি মারিয়াকে বিক্রি করার চিন্তা-ভাবনা করছিল। এই সুযোগটা লুফে নিতে চাইছিল পিএসজি। কিন্তু ২৭ বছর বয়সী ফুটবলার এখনই ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চাইছেন না। বরং দলে নিজেকে প্রমাণের শপথ নিচ্ছেন।
ইংল্যান্ডের ট্যাবলয়েড পত্রিকা সান জানিয়েছে, ‘ডি মারিয়া ম্যানইউ কোচ লুইস ভন গলকে বলেছেন, আমি ম্যানইউতেই থাকতে চাই, সুযোগ চাই নিজেকে প্রমাণের।’ পরে এই বিষয়টির সত্যতা স্বীকার করেছেন ম্যানইউ টিম ম্যানেজম্যান্টও।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








