News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৪, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২২, ১৮ জানুয়ারি ২০২০

ব্রিসবেনের কোচ হচ্ছেন ভেট্টোরি

ব্রিসবেনের কোচ হচ্ছেন ভেট্টোরি

ঢাকা: অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগব্যাশের দল ব্রিসবেন হিটসের কোচ মনোনীত হয়েছেন নিউজিল্যান্ডের ডেনিয়েল ভেট্টোরি।

আগামী তিন বছরের জন্য ব্রিসবেন হিটসের দায়িত্ব পাচ্ছেন ভেট্টোরি। বৃহস্পতিবার অসি ক্রিকেটার স্টুয়ার্ট ল-এর স্থলাভিষিক্ত হলেন ৩৬ বছর বয়সী তারকা। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান তিনি।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর ভেট্টোরি উচ্ছ্বসিত। তিনি বলেন, “এটা বিশাল এক দায়িত্ব। তবে নতুন রোমাঞ্চের অপেক্ষায় ডুব দিতে তর সইছে না আমার।” যদিও কোচিংয়ের অভিজ্ঞতা কিউই ক্রিকেটারের জন্য নতুন নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুই বছরের জন্য রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দায়িত্ব পালন করছেন ভেট্টোরি।

১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৭০৫ উইকেট ও ৭ হাজারের বেশি রান করার কৃতিত্ব দেখিয়েছেন বাঁহাতি ক্রিকেটার।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়