News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১৬, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২২, ১৮ জানুয়ারি ২০২০

বিসিএলে মুশফিকের দল বিসিবি

বিসিএলে মুশফিকের দল বিসিবি

ঢাকা: বিশ্বকাপের স্বপ্ন পূরণ শেষে এবার ঘরোয়া ক্রিকেটে ঝড় তুলবেন টাইগাররা। বিশ্বকাপ মিশন শেষে দুই সপ্তাহ বিশ্রামের পর বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজি লিগে (বিসিএল) মাঠে নামছেন মুশফিকুর রহিম। বিসিএলে এবার বিসিবি নর্থ জোনের নেতৃত্ব দেবেন তিনি।

পাকিস্তান সিরিজে ভালো করার প্রত্যাশা নিয়ে বিসিএলের ওয়ানডে টুর্নামেন্টের আয়োজন। রোববার থেকে শুরু হবে বিসিএল ওয়ানডের খেলা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও ফতুল্লা স্টেডিয়ামে। সিঙ্গেল লিগভিত্তিক এবারের টুর্নামেন্টের সব ম্যাচ দিবা-রাত্রির। পয়েন্ট তালিকার শীর্ষ থাকা দুই দল ফাইনাল খেলবে ১১ এপ্রিল।

বুধবার রাতে বিসিএলে অংশ নেয়া চার দলের চূড়ান্ত নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জাতীয় দলের সফল ক্রিকেটার মুশফিকুর রহিমের দল বিসিবি নর্থ জোন। এছাড়াও এ দলে রয়েছেন বিশ্বকাপে ঝড় তোলা সাব্বিরসহ অনেকেই।

বিসিবি নর্থ জোন: মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, নাসির হোসেন, সাব্বির রহমান, মাহমুদুল হাসান, মাইশেকুর রহমান, তাইজুল ইসলাম, মুক্তার আলী, ফরহাদ রেজা, দেলোয়ার হোসেন, আরিফুল হক, সানজামুল ইসলাম ও জহিরুল ইসলাম।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়