বিসিএলে প্রাইম ব্যাংকে মাশরাফি
ঢাকা: বিশ্বকাপ শেষে এবার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে মাঠে নামছে জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এক দিনের ক্রিকেটে মাঠে নামবে তারা। আগামী রোববার থেকে শুরু হবে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজি লিগ বিসিএল।
জাতীয় দলের সফল অধিনায়ক টাইগার পেসার মাশরাফি বিন মর্তুজা বিসিএলে প্রাইম ব্যাংক সাউর্থ জোনের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। মাশরাফি ছাড়াও এ দলে রয়েছেন বিশ্বকাপের তারকা ক্রিকেটাররা। বুধবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিএলের চূড়ান্ত দল ঘোষণা করেছে।
পাকিস্তান সিরিজের জন্য এবার বিসিএলের ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করেছে। বিসিএল ওয়ানডের খেলা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও ফতুল্লা স্টেডিয়ামে। সিঙ্গেল লিগভিত্তিক এবারের টুর্নামেন্টের সব ম্যাচ দিবা-রাত্রির। পয়েন্ট তালিকার শীর্ষ থাকা দুই দল ফাইনাল খেলবে ১১ এপ্রিল।
প্রাইম ব্যাংক সাউর্থ জোন দল: মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মো. মিঠুন, তুষার ইমরান, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজি নুরুল হাসান, জিয়াউর রহমান, সোহাগ গাজী, এনামুল হক, রুবেল হোসেন ও আল আমিন হোসেন।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম








