News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৩, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:১৬, ১৮ জানুয়ারি ২০২০

কামালের পদত্যাগপত্র গ্রহণ করেছে আইসিসি

কামালের পদত্যাগপত্র গ্রহণ করেছে আইসিসি

ঢাকা: বুধবার আ হ ম মুস্তফা কামালের পদত্যাগপত্র গ্রহণ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মধ্যে প্রচলিত সাংবিধানিক রীতিনীতিসমূহকে উপেক্ষা ও অন্যান্য কিছু অনিয়মকে কেন্দ্র করে সভাপতির পদ ছাড়েন কামাল। বুধবার এক বিবৃতিতে আইসিসি জানায়, আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সবাইকে অবহিত করছে যে মিস্টার মুস্তফা কামাল আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।

আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে লেখা ওই চিঠিতে কামাল উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়াচ্ছেন। তাছাড়া আইসিসির সাথে সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমাও চান তিনি। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

আগামী ১৫-১৬ এপ্রিল দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসির পরবর্তী সভায় আইসিসি সভাপতির শূন্য পদ নিয়ে নতুন সিদ্ধান্ত নেবে সংস্থাটি।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়