News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১২, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৫, ১৯ জানুয়ারি ২০২০

বিএনপির কাউন্সিলর প্রার্থীদের তালিকা প্রকাশ

বিএনপির কাউন্সিলর প্রার্থীদের তালিকা প্রকাশ

ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণে সমর্থিত মেয়র প্রার্থী ঘোষণা করার পর এবার কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করে বিএনপি সমর্থিত ‘আদর্শ ঢাকা আন্দোলন’।

সংগঠনের আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ ও সদস্য সচিব শওকত মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে যেসব প্রার্থীর নাম ঘোষণা করেছে তাদের প্রতি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থন দেয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি ওয়ার্ডে প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়