বাংলাদেশ ন্যাপের ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটি গঠন
ঢাকা: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ এর ঢাকা মহানগরীর কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মহানগর ও এর অধীনস্থ সকল কমিটি বিলুপ্ত করে সৈয়দ শাহজাহান সাজুকে আহ্বায়ক, মোড়ল আমজাদ হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মো. শহীদুননবী ডাবলুকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সকালে নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাপের ঢাকা মহানগরীর এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মহানগরের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আনছার রহমান শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাপ মহাসচিব ও ২০ দলীয় জোটের অন্যতম নেতা এম. গোলাম মোস্তফা ভুইয়া। উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া ও মহানগরের বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ।
গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সম্মানিত সদস্য দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আনছার রহমান শিকদার, মো. আনোয়ার হোসেন, প্রিন্সিপাল নজরুল ইসলাম, মুহম্মদ কামালউদ্দিন, নির্বাহী সদস্য নির্বাহী সদস্য মো. শামিম ভুইয়া, প্রিন্সিপাল আবদুল খালেক, তোফাজ্জল হোসেন ভানু, সোলায়মান সোহেল, বিল্লাল হোসেন, মো. আখতার হোসেন, আবুল কালাম, জিল্লুর রহমান পলাশ, মো. খালেদ উজ্জামান, মো. জাফর ইকবাল, আমিনা খাতুন মনি, মো. মশিউর রহমান, রিহাত নিগার, অ্যাডভোকেট মাকসুদা খানম লিজা প্রমুখ।
গঠনতন্ত্রের বিধান অনুযায়ী এ আহ্বায়ক কমিটিকে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানির নির্দেশে মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া প্রাথমিক অনুমোদন প্রদান করেছেন। তারা আগামী ৯০ থেকে ১২ দিনের মধ্যে মহানগরের থানা কমিটি গঠন পূর্বক সম্মেলনের মাধ্যমে দলের ঢাকা মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
এসময় আহ্বায়ক কমিটির উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, “স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জাতীয়তাবাদী আন্দোলনের মহানায়ক জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার আদর্শের ভিত্তিতে ও গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা জননেতা শফিকুল গানি স্বপনের প্রদর্শিত পথে বাংলাদেশ ন্যাপকে একটি সুসংগঠিত দলে রূপান্তরিত করতে হবে।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ
নিউজবাংলাদেশ.কম








