শপথ নিলেন এনসিপির ৬ এমপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জয়ী ৬ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। এ সময় তারা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবেও শপথ নেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
আরও পড়ুন: সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার সময় এখনও হয়নি: মির্জা আব্বাস
এর আগে শপথ গ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং স্বতন্ত্রভাবে বিজয়ী প্রার্থীরা। তবে সংবিধান সংস্কার কমিশনের শপথে অংশ নেয়নি বিএনপি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








