News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তারা সরকারের কাছ থেকে শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সংসদীয় দলের সভাকক্ষে। সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথ বাক্য পাঠ করান। শপথপত্রে এমপিরা নিজেদের আসনের নাম লিখে স্বাক্ষর করেন। অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজন করেন সংসদ সচিব কানিজ মওলা।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয় লাভ করেছে। এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন: তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

নবনির্বাচিত এমপিদের এই সিদ্ধান্ত বিএনপি নেতাদের সরকারের পক্ষ থেকে কোনো ব্যক্তিগত সুবিধা গ্রহণ না করার প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়