News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

ছবি: সংগৃহীত

তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দদের নবনির্বাচিত সংসদ সদস্যরা। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়