News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১১ দলীয় জোটের দুই নেতার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছেন।

 রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি পৃথকভাবে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে যাবেন।

এ উদ্যোগকে ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে উল্লেখ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। 

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। জনাব তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।

আরও পড়ুন: জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট গঠন করতে যাচ্ছে ছায়া মন্ত্রিসভা

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে সারজিস আলম বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে হেরে যান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়