News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট গঠন করতে যাচ্ছে ছায়া মন্ত্রিসভা

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট গঠন করতে যাচ্ছে ছায়া মন্ত্রিসভা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছেন 

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে নির্বাচনে হেরে যাওয়া জামায়াত ইসলামের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি লিখেছেন, আমরা ছায়া মন্ত্রীপরিষদ গঠন করব, ইনশাআল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও রবিবার (১৫ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে জানিয়েছেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে।

আরও পড়ুন: পররাষ্ট্রনীতিতে দেশ ও দেশের জনগণের স্বার্থ সবার আগে: তারেক রহমান

এছাড়া, ঢাকা-১৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াত নেতা **মীর আহমেদ বিন কাসেম (আরমান)**ও নিজের ফেসবুক পোস্টে ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়