বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন আসছেন তারেক রহমান
তারেক রহমান। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মধ্যেই আজ (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকেল ৩টায় রাজধানীর ঢাকা ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচনোত্তর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দলটি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন: দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিলেন জামায়াত আমির
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








