News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৯, ১০ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের দিকে তাকিয়ে আছে জাতি: ফখরুল

তারেক রহমানের দিকে তাকিয়ে আছে জাতি: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

দেশের কঠিন সময়ে জাতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে, মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মহাসচিব বলেন, “আজ দেশের কঠিন সময়ে তারেক রহমান বিদেশ থেকে ফিরেছেন। বুক ভরা আশা নিয়ে জাতি তার দিকে তাকিয়ে আছে। আর একটা সুযোগ সৃষ্টি হয়েছে।”

আরও পড়ুন: তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত

এই অনুষ্ঠানের শুরুতে বেলা সোয়া ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়