মনোনয়নপত্রে স্বাক্ষর করলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ নির্বাচনী আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংশ্লিষ্ট দুই আসনের দলীয় সমন্বয়কদের উপস্থিতিতে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন তিনি।
এর আগে রবিবার সকালে ঢাকা-১৭ আসনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
আরও পড়ুন: আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম
এ ছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-৬ আসনের জন্য জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির নেতাকর্মীরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








