News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৭, ২৮ ডিসেম্বর ২০২৫

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

হিরো আলম। ফাইল ছবি

‘আমজনতার দলে’ যোগ দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে হিরো আলম বলেন, 'আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছি। তবে এবার স্বতন্ত্র নয়, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করব এমন পরিকল্পনা ছিল।'

তিনি বলেন, 'এরই মধ্যে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু আদর্শগত মিল না থাকায় সেসব দলে যোগ দিইনি। তারেক রহমান ভাইয়ের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। শেষ পর্যন্ত তার নেতৃত্বাধীন আমজনতার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।'

আরও পড়ুন: জামায়াতের মহাসমাবেশ স্থগিত

হিরো আলম আরও জানান, 'সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে আমজনতার দলে যোগ দিয়েছেন এবং আসন্ন সংসদ নির্বাচনে এ দল থেকেই প্রার্থী হবেন। এ বিষয়ে আজই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।'

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়