জামায়াতের মহাসমাবেশ স্থগিত
ফাইল ছবি
রাজধানী ঢাকায় আগামী ৩ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী যে মহাসমাবেশ ডেকেছিল, তা স্থগিত ঘোষণা করেছে দলটি।
রবিবার (২৮ ডিসেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে জানান, দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় মহাসমাবেশটি স্থগিত করা হলো।
আরও পড়ুন: জামায়াতের সঙ্গে জোটে যোগ দিল এনসিপি-এলডিপি
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








