News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০২, ২৮ ডিসেম্বর ২০২৫

জামায়াতের সঙ্গে জোটে যোগ দিল এনসিপি-এলডিপি

জামায়াতের সঙ্গে জোটে যোগ দিল এনসিপি-এলডিপি

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের আমির শফিকুর রহমান।

জামায়াত আমির জানান, কিছু সময় আগে এনসিপির সঙ্গে জোট সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হয়েছে, তবে দলটির কেউ সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি।

জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট অক্ষুণ্ন থাকবে। এনসিপি কমপক্ষে ৩০টি আসন নিয়ে জোটে যোগ দিচ্ছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন (হাতপাখা) দলের আসন সংখ্যা এনসিপির কাছাকাছিই বলে জানা গেছে। এর আগে তারা ১২০ আসন না হলে জোট ছাড়ার হুমকি দিয়েছিল।

আরও পড়ুন: ভোটার তালিকায় অন্তর্ভুক্ত তারেক রহমান

জোটে থাকা আট দল হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়