‘গণমাধ্যমের কণ্ঠরোধের পরিণতি শুভ হয় না’
ঢাকা: গণমাধ্যমের কণ্ঠরোধ করে পৃথিবীর কোন স্বৈরশাসক তার শাসনকে চিরস্থায়ী করতে পারে নাই বর্তমান সরকারও পারবে না বলে মন্তব্য করেছেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
শনিবার নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত এক সভায় ন্যাপ মহাসচিব এ কথা বলেন।
গোলাম মোস্তফা বলেন, “ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করার লক্ষ্যে আওয়ামী সরকার সাহসী কলম সৈনিক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে কারাগারে রেখেছে আর বন্ধ করে দিয়েছে দেশবাসীর মনের কথা বলার দৈনিক আমার দেশকে। কলম সৈনিকদের গ্রেফতার আর গণমাধ্যমের কণ্ঠরোধ করার পরিণতি কখনো শুভ হয় না।”
গোলাম মোস্তফা ভুইয়া অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি দাবি এবং গণতন্ত্রের স্বার্থে দৈনিক আমারদেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ বন্ধ সকল গণমাধ্যম নিঃশর্ত চালু করার ব্যবস্থা গ্রহনের সরকারের প্রতি আহ্বান জানান।
ন্যাপ নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, নগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোড়ল আমজাদ হোসেন, সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম








