News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪০, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৪, ১৯ জানুয়ারি ২০২০

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ঢাকা: হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয় সদস্য শায়রুল কবীর খান নিউজবাংলাদেশ এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

তবে কি বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সিটি নির্বাচন নিয়ে বক্তব্য উপস্থাপন করা হতে পারে এ সংবাদ সম্মেলনে। এর আগে শুক্রবার কাউন্সিলর প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি।

উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি কিছুটা চাঙ্গা হয়ে ওঠে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়টি। শুক্রবার এ কার্যালয়ে খালেদা জিয়ার ছেলে প্রয়াত আরাফঅত রহমান কোকোর জন্য দোয়া মাহফিল করা হয়। এ উপলক্ষে কার্যালয়ে শতাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। ওইদিন আসাদুজ্জামান রিপন কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর গত ৪ এপ্রিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে ভেতের প্রবেশ করেন নেতাকর্মীরা।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়