News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শপথ নিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীরা

শপথ নিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীরা

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জামায়াতে ইসলামী বাংলাদেশ -এর নির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথও গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথবাক্য পাঠ করান। এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অনুষ্ঠান থেকে চলে যান।

এর আগে মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল -এর নবনির্বাচিত এমপিরা। বিএনপি জানিয়েছে, তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন না।

আরও পড়ুন: শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিএনপি যদি শপথ না নেন, তাহলে জামায়াতও কোনো শপথ গ্রহণ করবে না। একই রকম অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি থেকেও।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়