News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪২, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:৪২, ২৬ ডিসেম্বর ২০২৫

১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর প্রশ্ন নেই: প্রেস সচিব

১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর প্রশ্ন নেই: প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে পূর্বাচলে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতিতে নির্বাচন নিয়ে থাকা সব ধরনের সন্দেহ দূর হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে আর মাত্র সাত সপ্তাহ বাকি ৪৯ দিন। নির্বাচন নির্ধারিত সময়ে হবে কি না, এ নিয়ে তার কখনোই সংশয় ছিল না। তবে গতকালের ঘটনাবলি সমালোচকদের মনে থাকা শেষ সন্দেহটুকুও দূর করে দিয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে-এ নিয়ে আর কোনো প্রশ্ন নেই।

তিনি আরও লেখেন, মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তারেক রহমানকে স্বাগত জানাতে বিপুল মানুষের সমাগম হয়েছে, যা নির্বাচনের জন্য দেশের প্রস্তুতির স্পষ্ট প্রমাণ।

প্রেস সচিব জানান, আগামী এক-দুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে। এরপর প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারে নামবেন। ছাপাখানাগুলো পূর্ণগতিতে চালু হবে এবং টেলিভিশন চ্যানেলগুলোতে নির্বাচনকেন্দ্রিক আলোচনা ও বিতর্ক শুরু হবে, যার প্রভাব গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছাবে।

আরও পড়ুন: ওসমান হাদিকে নিয়ে পোস্ট, ফেসবুক পেজ হারালেন আসিফ মাহমুদ

স্ট্যাটাসের শেষাংশে শফিকুল আলম লেখেন, বাংলাদেশ গভীর ক্ষত বহন করছে। ক্রমেই বিস্তৃত হয়ে চলা এই বিভাজন নিরাময় করতে পারে একমাত্র একটি সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য নির্বাচন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়