ওসমান হাদিকে নিয়ে পোস্ট, ফেসবুক পেজ হারালেন আসিফ মাহমুদ
ফাইল ছবি
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি অপসারণ করা হয়েছে। প্রায় ৩০ লাখ ফলোয়ারসমৃদ্ধ পেজটি সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের একটি বিকল্প ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য জানান আসিফ মাহমুদ।
পোস্টে তিনি অভিযোগ করে বলেন, ওসমান হাদি সংশ্লিষ্ট একাধিক পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক দেওয়ার পাশাপাশি সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয়েছে। এর ফলেই তার ভেরিফায়েড অফিশিয়াল পেজটি রিমুভ করা হয়েছে।
আরও পড়ুন: আজ বাবার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
তিনি আরও দাবি করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে পরিকল্পিতভাবে রিপোর্ট করা হয়। হাদি ভাইকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতেই স্ট্রাইক দেওয়া হয়, যা পেজ অপসারণের কারণ বলে উল্লেখ করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








