News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩২, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৫:৩৪, ২৫ ডিসেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিমানবন্দরের লবিতে অবস্থানকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ হয় তারেক রহমানের।

জানা গেছে, আলাপকালে তারেক রহমান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি তাকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে গণসংবর্ধনার পথে তারেক রহমান

এ সময় তারেক রহমান বলেন, তার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। এজন্য তিনি নিজের ও পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়