News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২১, ৩০ ডিসেম্বর ২০২৫

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা 

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আনুমানিক দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আরও পড়ুন: উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, থাকছেন ফখরুল

প্রধান উপদেষ্টা শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়