শাহজালালে ২৪ ঘণ্টা সহযাত্রী ও পরিদর্শক প্রবেশ নিষিদ্ধ
ফাইল ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সহযাত্রী ও পরিদর্শক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত যাত্রী ছাড়া বিমানবন্দর এলাকায় সব ধরনের সহযাত্রী ও ভিজিটরের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এ সময় যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ডিসি-এসপিদের কঠোর নির্দেশ সিইসির
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান। ২০১২ সালে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন, যা এক বছরের মধ্যেই গৃহীত হয়। এরপর দীর্ঘদিন দেশে না ফেরায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন ছিল। আগামী ২৫ ডিসেম্বর তার দেশে ফেরাকে কেন্দ্র করে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








