News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪০, ২৩ ডিসেম্বর ২০২৫

ডিসি-এসপিদের কঠোর নির্দেশ সিইসির

ডিসি-এসপিদের কঠোর নির্দেশ সিইসির

ছবি: সংগৃহীত

আইনের শাসন নিশ্চিত করতে মাঠে কঠোর দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ও গণভোট নিয়ে ডিসি ও এসপিদের সঙ্গে মতবিনিময় সভা এ নির্দেশ দেন তিনি।

সিইসি বলেন, “বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। যোগসাজশ করে পাতানো নির্বাচন হয়েছে। এসব অপবাদ ঘুচিয়ে আইনের শাসনের মাধ্যমে সুন্দর নির্বাচন দিতে চাই।”

তিনি আরও বলেন, “যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ। দায়িত্বে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাব দিতে পারব না। তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আইন সবার জন্য সমান, কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।”

নাসির উদ্দিন ডিসি-এসপিদের উদ্দেশে বলেন, “আপনারা মাঠে দায়িত্ব পালন করুন। যে দায়িত্ব কাঁধে এসেছে, তাতে কোনো রকম বিচ্যুতি চলবে না। এই নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই।”

আরও পড়ুন: ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়