আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।
আইনজীবী মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে যমুনা ব্যাংক আগেই আপিল করেছিল। এ আদেশের ফলে তার নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হলো। এর আগে গত ১ ফেব্রুয়ারি এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) বৈধ ঘোষণার বিরুদ্ধে আপিল শুনানি হয়েছিল।
চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।
গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছিল। এরপর তিনি উচ্চ আদালতে আবেদন করেন। জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ দায়ের করেছিলেন। শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বাতিল করে।
আরও পড়ুন: শিশু নির্যাতনের মামলায় কারাগারে বিমানের এমডি দম্পতি
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








