News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫০, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:২৪, ১৯ জানুয়ারি ২০২০

সালাহউদ্দিনের বিষয়ে রুলের রায় সোমবার

সালাহউদ্দিনের বিষয়ে রুলের রায় সোমবার

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করে আদালতে হাজির করতে কেন নির্দেশ দেয়া হবে না এ মর্মে হাই কোর্টের জারি করা রুলের রায় আগামী সোমবার।

আজই এ রায় ঘোষণার কথা ছিল। কিন্তু সালাহউদ্দিনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আদালতের কাছে রায় ঘোষণা করতে সময়ের আবেদন করলে আদালত এ দিন ধার্য করেন।

আদালতের কাছে মাহবুব বলেন, সালাহউদ্দিন আহমেদের মামলায় আমরা আরও তথ্য-উপাত্ত আদালতে উপস্থাপন করতে চাই। সেজন্য আমাদের সময়ের প্রয়োজন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সোমবার দিন ধার্য করেন।

আজ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদসহ তার স্বজনদেরও আদালতে দেখা গেছে।

সালাহউদ্দিন আহমেদকে ২৪ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আদারতে হাজির করার নির্দেশনা চেয়ে গত ১২ মার্চ হাইকোর্টে আবেদন করেন তার স্ত্রী হাসিনা আহমেদ। ওই আবেদনের শুনানি শেষে সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করে রোববারের মধ্যে আদালতে হাজির করতে কেন নির্দেশ দেয়া হবে না- মর্মে সরকারের প্রতি রুল জারি করেন হাইকোর্ট।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়