News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৮, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০১, ১৮ জানুয়ারি ২০২০

অারব জোটে না থাকায় পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে

অারব জোটে না থাকায় পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনে অারব জোটে যোগ না দেওয়ায় পাকিস্তান ও তুরস্ককে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন সংযুক্ত অারব অামিরাতের পররাষ্ট্র মন্ত্রী ড. অানোয়ার মোহাম্মদ গারগাস।

শনিবার অারব আমিরাতের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে গারগাস এই ইস্যুতে পাকিস্তান ও তুরস্কের অবস্থানকে 'উচ্চাভিলাসী' বলেও মন্তব্য করেন। দ্যা ডন।

তিনি বলেন, "ইয়েমেন ইস্যুতে পাকিস্তান ও তুরস্কের বিতর্কিত অবস্থান নিশ্চিতভাবে এটাই প্রকাশ করে যে, লিবিয়া থেকে ইয়েমেন পর্যন্ত অারব দেশগুলোর নিরাপত্তা এই অঞ্চলের দেশগুলোকেই নিশ্চিত করতে হবে।"

উপসাগরীয় অঞ্চলের ৬টি দেশের সঙ্গে পাকিস্তানের কৌশলগত সম্পর্ক পরিষ্কার করতে হবে উল্লেখ করে গারগাস অারও বলেন, মনে হচ্ছে অামাদের থেকে ইসলামাবাদের কাছে তেহরানই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়