News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৫৪, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০১, ১৮ জানুয়ারি ২০২০

নিজেদের চার সিনিয়র কমান্ডারকে হত্যা আইএস’র

নিজেদের চার সিনিয়র কমান্ডারকে হত্যা আইএস’র

ঢাকা: এবার নিজেদের চার জন সিনিয়র কমান্ডারকে হত্যা করল ইরাকে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সংঘর্ষের সময় পালিয়ে যাওয়ার অপরাধে ফায়ারিং স্কোয়াডে গুলি করে তাদের হত্যা করা হয়। খবর ইরাকি নিউজের।

ইরাকের উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশে দেশটির সরকারি সেনাদের সঙ্গে সংঘর্ষের সময় পালিয়ে গিয়েছিলেন আইএস’র শীর্ষস্থানীয় চার কমান্ডার। এ অপরাধেই তাদের প্রাণদণ্ড দেয়ার নির্দেশ দেয় আইএস প্রধান স্বঘোষিত খলিফা ইব্রাহিম আস সামারায়ি ওরফে আবু বকর আল-বাগদাদি।

ইংরেজি দৈনিক 'ইরাকি নিউজ' জানিয়েছে, বাগদাদ থেকে ৩০০ কিলোমিটার উত্তরে শিরকাত শহরে ফায়ারিং স্কোয়াডে গুলি চালিয়ে এই কমান্ডারদের হত্যা করা হয়।

দুই মাস আগে এই কমান্ডারদের গ্রেফতার করা হয়েছিল। তারা মুকাদ্দিয়াহ শহরে ইরাকি সেনাদের হামলার মুখে পালিয়ে যায়।

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে গত ১১ই ফেব্রুয়ারি ২৪ জন যোদ্ধাকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করে আইএস।

যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার দায়ে এর আগেও ফায়ারিং স্কোয়াডে গুলি করে নিজেদের বহু সদস্যকে হত্যা করে আইএস।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়