News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৮, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০১, ১৮ জানুয়ারি ২০২০

সামরিক স্থাপনা পরিদর্শন করতে দেবে না ইরান

সামরিক স্থাপনা পরিদর্শন করতে দেবে না ইরান

সম্ভাব্য চূড়ান্ত পরমাণু চুক্তিতে সামরিক স্থাপনা পরিদর্শনের বিষয়টি কখনোই মেনে নেয়া হবে না বলে জানিয়েছে ইরান।

ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি বলেছেন, সম্ভাব্য চূড়ান্ত পরমাণু চুক্তিতে সামরিক স্থাপনা পরিদর্শনের বিষয়টি কখনোই মেনে নেয়া হবে না।

চুক্তিতে ইরানের সামরিক পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের বিষয়টি অন্তর্ভুক্ত করতে যুক্তরাষ্ট্রের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

তিনি জানান, চুক্তির আগের আলোচনায় পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ইরানের সামরিক ও প্রতিরক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করতে দেয়া হবে না।

ইরানের সামরিক কেন্দ্রগুলো পরিদর্শনে হোয়াইট হাউজের সুপ্তবাসনা কখনোই বাস্তবায়িত হবে না বলেও তিনি উল্লেখ করেন।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়