News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৯, ৩১ মার্চ ২০২৬
আপডেট: ১০:১০, ৩১ মার্চ ২০২৬

মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

ছবি: সংগৃহীত

ইরান সংক্রান্ত চলমান যুদ্ধে হামলায় অংশ নেওয়া মার্কিন সামরিক বিমান ব্যবহার করতে স্পেন তাদের আকাশসীমা ও ঘাঁটির ব্যবহার বন্ধ করেছে। 

সোমবার (৩০ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রবেলস এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটিতে মার্কিন প্রবেশাধিকারের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছিল স্পেন। এবার সেই অবস্থান আরও কঠোর করে দেশটি ইরান যুদ্ধ-সংশ্লিষ্ট মার্কিন সামরিক কর্মকাণ্ডের জন্য তাদের আকাশসীমা এবং ঘাঁটির ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।

মাদ্রিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্গারিটা রবেলস বলেন, “ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো কর্মকাণ্ডের জন্য আমরা আমাদের সামরিক ঘাঁটি বা আকাশসীমা কোনোটিই ব্যবহার করার অনুমতি দিচ্ছি না।”

স্পেনের এই সিদ্ধান্তের ফলে মার্কিন সামরিক বিমানগুলোকে বিকল্প রুট ব্যবহার করতে হতে পারে। তবে জরুরি বা বিশেষ পরিস্থিতির ফ্লাইটের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এ বিষয়ে স্পেনের অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, “একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু করা যুদ্ধে সমর্থন না দেওয়ার স্প্যানিশ নীতিরই এটি প্রতিফলন।”

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে আসছেন। তবে স্পেনের এ অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বিরুদ্ধে বাণিজ্যিক প্রতিশোধের হুমকিও দিয়েছেন।

আরও পড়ুন: লেবাননের ৬ গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের

বিশ্লেষকদের মতে, স্পেনের পদক্ষেপ ইউরোপীয় মিত্রদের মধ্যে ইরান ইস্যুতে ক্রমবর্ধমান মতপার্থক্যকে আরও স্পষ্ট করে তুলবে। সূত্র: আল জাজিরা

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়