নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলায় মোদির টুইট
জার্মানিতে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গলবার বাংলায় টুইট করে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। আজ বাংলাদেশে পহেলা বৈশাখ পালন করা হলেও ভারতের পশ্চিমবঙ্গে দিবসটি আগামীকাল পালিত হবে।
আজ সকালে নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্টে বাংলা ভাষায় লেখা এ শুভেচ্ছা বার্তায় মোদী লেখেন, ‘পহেলা বৈশাখে সব বাঙালি বন্ধুদের আমার শুভেচ্ছা। আগামী বছরটা দুর্দান্ত কাটুক সকলের, শুভ নববর্ষ !’
দুই বাংলার বাঙালিদের মাথায় রেখেই আজ সকালে এ বার্তা জানালেন ভারতের প্রধানমন্ত্রী। পহেলা বৈশাখের বার্তার সঙ্গে সঙ্গে মোদী আসামের বহাগ বিহু, কেরালার ‘ভিসু’, তামিলনাড়ুর ‘পুথান্ডু’-সহ প্রত্যেক প্রদেশের নতুন বছরের উৎসব উপলক্ষে তার শুভেচ্ছা জানিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








