News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৯, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৭, ১৯ জানুয়ারি ২০২০

জাপানে ফের পরমাণু চুল্লি চালুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা

জাপানে ফের পরমাণু চুল্লি চালুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা

জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর তাকাহামায় নিরাপত্তাজনিত শঙ্কায় দুটি পরমাণু চুল্লি পুনরায় চালুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে জাপানের একটি আদালত। দেশটির তাকাহামা শহরের বাসিন্দারা নিরাপত্তা ঝুঁকির ইস্যুটি সামনে আনলে আদালত এ রায় দেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিলেও তাকাহামার বাসিন্দারা ফুকির একটি আদালতে একটি পিটিশন দায়ের করে। তারা দাবি করে, এই পারমাণবিক চুল্লি দুটি তীব্র ভূমিকম্প ঠেকাতে যথেষ্ঠ শক্তিশালী নয়।

২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর জাপানের ৪৮টি বাণিজ্যিক পারমাণবিক চুল্লির সব কয়টি বন্ধ করে দেয়া হয়েছিল। পারমাণবিক চুল্লি ফের চালুর ওপর আদালতের এই নিষেধাজ্ঞা শিনজো অ্যাবের সরকারের জন্য বড় একটি ধাক্কা।

এর আগে জাপানের প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, “পারমাণবিক চুল্লি বন্ধ করে দেওয়ায় জাপানের অর্থনীতি বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। এতে করে দেশটির নির্ভরশীলতা বেড়েছে তেলের ওপর।”

তাকাহামা প্লান্টের অপারেটর কানসাই ইলেকট্রনিক জানায়, নিউক্লিয়ার রেগুলেশন অথরিটির (এনআরএ) কাছ থেকে যথাযথ নিরাপত্তা সার্টিফিকেট নিয়েই কাজ শুরুর চিন্তা-ভাবনা করছিল তারা।

২০১১ সালে ভূমিকম্পের ফলে পারমাণবিক বির্পয়েরর আগে জাপানের ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হতো পারমাণবিক চুল্লি থেকে। কিন্তু ঘটনার পর এখন পর্যন্ত কেবলমাত্র দেশটির দুটি চুল্লি পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফকে/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়