News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৯, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৭, ১৯ জানুয়ারি ২০২০

পাসপোর্ট ছাড়া কেনা যাবে না জমজমের পানি

পাসপোর্ট ছাড়া কেনা যাবে না জমজমের পানি

পাসপোর্ট না থাকলে কেউ জমজম কূপের পানি সংগ্রহ করতে পারবে না। এমনই এক নতুন নিয়ম জারি করেছে সৌদি সরকার।

জমজমের পানির সঙ্গে সাধারণ পানি মিশিয়ে বা বোতলে শুধুই ট্যাপের পানি ভরে মানুষকে প্রতারিত করার অভিযোগ ওঠার পর সৌদি সরকার এই নিয়ম চালু করেছে।

পবিত্র ও রোগমুক্তির দাওয়াই হিসেবে সারা বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসলমান ও স্থানীয়রাও প্রতিবছর হজ ও ওমরা উপলক্ষে এই পানি সংগ্রহ করে। তবে মানুষের সরল বিশ্বাসের সুযোগে অসাধু ব্যবসায়ীরা তাদের প্রতারিত করছে এমন অভিযোগ ওঠার পর নতুন বিধিনিষেধ জারি করলো সৌদি সরকার।

এখন থেকে সৌদি ওয়াটার কোম্পানি মুখ সিল করা বোতলে জমজমের পানি বাজারে ছাড়বে। বিমানবন্দরগুলোতে এই বোতল পাওয়া যাবে। পাঁচ লিটারের প্রতিটি বোতলের দাম পড়বে ৯ সৌদি রিয়াল। পর্যটক ও পূণ্যার্থীরা পাসপোর্ট দেখিয়ে বোতল কিনতে পারবেন। পাসপোর্ট প্রতি একটি বোতলই বিক্রি করা হবে। এর আগে বিমানে ওঠার আগে প্রত্যেকে সর্বোচ্চ দশ লিটার পানি নিতে পারতেন। এখন থেকে সিল করা বোতল ছাড়া কোনো পানির বোতলই বহন করা যাবে না।

নিউজবাংলাদেশ.কম/এসজে/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়