দীর্ঘ সময় লিভ-টুগেদার বৈধ বিয়ের শামিল
ভারতে নারী ও পুরুষ একসঙ্গে দীর্ঘ সময় বসবাস অর্থাৎ লিভ-টুগেদার করলেই স্বামী-স্ত্রী হিসেবে গণ্য হবেন। একটি মামলায় ভারতের সুপ্রিম কোর্টে এই রায় দিয়েছেন।
সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ খবর জানানো হয়। সম্পত্তি নিয়ে বিরোধ সংক্রান্ত এক মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি এম ওয়াই ইকবাল ও বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ লিভ-টুগেদার করা নারী-পুরুষদের স্বামী-স্ত্রী গণ্য করতে এ রুল জারি করেন।
উল্লেখ্য, বিয়ে না করে একসঙ্গে বসবাস করা নারী-পুরুষকে স্বামী-স্ত্রী হিসেবে গণ্য করার পক্ষে ২০১০ সাল থেকে রুল দিয়ে আসছেন দেশটির সুপ্রিম কোর্ট।
রুলে আদালত বলেন, নারী-পুরুষ জুটির ধারাবাহিক সহাবস্থান বৈধ বিয়ের শামিল। এমন পরিস্থিতিতে নারী তার পুরুষ সঙ্গীর মৃত্যুর পর সম্পত্তির উত্তরাধিকারী হবেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








