News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৭, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির প্রার্থিতা ঘোষণা

প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির প্রার্থিতা ঘোষণা

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন। এক অনলাইন ভিডিওতে তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করেন। নির্বাচিত হতে পারলে হিলারি হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।

স্থানীয় সময় রোববার (১২ এপ্রিল) রাতে সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী ‘গেটিং স্ট্রাডেট’ শীর্ষক অনলাইন ভিডিওতে ডেমোক্রাটিক পার্টির প্রেসিডেন্ট পদ প্রার্থীর মনোনয়ন পাওয়ার জন্য তার প্রচার অভিযান শুরুর ঘোষণা দেন। এছাড়া, নিজের নামে একটি নির্বাচনী প্রচারণামূলক ওয়েবসাইটও চালু করেছেন তিনি। সেই সঙ্গে তার ফেসবুক পেজেও প্রার্থিতার বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে।

হিলারি ক্লিনটন বলেন, “প্রতিদিন মার্কিন নাগরিকদের একজন চ্যাম্পিয়ন দরকার। আমি সেই চ্যাম্পিয়ন হতে চাই।”

হিলারি বলেন, “আমি কিছু করার জন্য প্রস্তুত। আমি প্রেসিন্ডেন্ট নির্বাচনের দৌড়ে আছি।” এবার নির্বাচিত হতে পারলে মার্কিনিদের রক্ষক হিসেবে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেতে ৬৭ বছর বয়সী এ রাজনীতিক আইওয়া ও নিউ হ্যাম্পশায়ার সফরে যাচ্ছেন।

এর আগে ২০০৮ সালে বারাক ওবামার কাছে প্রেসিডেন্ট পদের জন্য লড়াইয়ে হিলারি ক্লিনটন হার মানেন। এবার অবশ্য সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ভূয়সী প্রশংসা করে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, হিলারি হবেন যুক্তরাষ্ট্রের একজন চমৎকার প্রেসিডেন্ট।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়