News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৭, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০১, ১৮ জানুয়ারি ২০২০

লাতিন আমেরিকায় হস্তক্ষেপের দিন শেষ: ওবামা

লাতিন আমেরিকায় হস্তক্ষেপের দিন শেষ: ওবামা

লাতিন আমেরিকায় আর হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র। এমন ইঙ্গিতই দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

তিনি বলেছেন, “লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের দিন এখন অতীত।”

পানামা সিটিতে আমেরিকা মহাদেশের সপ্তম শীর্ষ সম্মেলন শুরুর আগে ওবামা এ কথা বলেন। ওই সম্মেলনে ৩০টি দেশের প্রেসিডেন্ট যোগ দিয়েছেন।

পানামা সিটিতে সুশীল সমাজের এক অনুষ্ঠানে ওবামা বলেন, লাতিন আমেরিকায় বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র অবলীলায় হস্তক্ষেপ করতে পারে বলে যে অনুমান রয়েছে, তা এখন অতীত।

সম্মেলনে বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো করমর্দন করেছেন এবং তারা সংক্ষিপ্ত আলাপও সেরে নিয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়