অ্যাপলের ৪০-এ পা
প্রযুক্তি দুনিয়ায় সবচেয়ে দামি প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড ৪০ বছরে পা দিয়েছে। ১৯৭৬ সালের ১ এপ্রিল যাত্রা শুরু হয় বর্তমান বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটির।
প্রথমে অংশীদারি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও ১৯৭৭ সালের ৩ জানুয়ারির পর এর নাম অ্যাপল ইনকরপোরেটেড প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে। পরে, ২০০৭ সালের জানুয়ারিতে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড হিসেবে পরিচিত হয় এটি।
স্টিভ জবস ও স্টিভ ওয়াজনিয়াকের সঙ্গে রন ওয়েন, এই তিনজনের হাত ধরে যাত্রা শুরু হয় অ্যাপলের। শুরুর সময় একসঙ্গে থাকলেও মাত্র ১১ দিনের মাথায় এ উদ্যোগ ছেড়ে যান রন।
ছেড়ে গেলেও অ্যাপলে ৪০ বছরের অগ্রযাত্রায় রনের অবদানের কথা ভোলেন নি ওয়াজনিয়াক। তিনি জানান, অংশীদারি চুক্তিপত্রে তিন সহপ্রতিষ্ঠাতা সই করেন ১ এপ্রিল এবং শুরু হয় অ্যাপলের যাত্রা। ১১ দিন পর রন তাঁর শেয়ার ৮০০ ডলারে বিক্রি করে দেন জবস ও ওয়াজনিয়াকের কাছে।
ওয়াজনিয়াক আরো জানান, অ্যাপল শুরুর সময় অংশীদারি-সংক্রান্ত নানা ধরনের প্রয়োজনীয় কাগজ তৈরিসহ অন্য কাজগুলো করেছিলেন রন। অ্যাপলের প্রথম লোগো এবং অ্যাপল ওয়ানের কারিগরি নির্দেশিকা (ম্যানুয়াল) তৈরিতেও তার নাম জড়িয়ে আছে।
প্রযুক্তি দুনিয়ায় একটি অপারেটিং সিস্টেম (ওএস) নিয়ে এসে পার্সোনাল কম্পিউটারের নতুন এক সংজ্ঞা তৈরি করে অ্যাপল। সেই ওএস-চালিত আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, ল্যাপটপ ম্যাকবুক একে একে নিত্য নতুন পণ্য নিয়ে এসে বাজারে শীর্ষে জায়গা করে নেয় প্রতিষ্ঠানটি।
প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে এক ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য হওয়ার গৌরবও অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








